Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 10 months ago

    দাদা দিদি,
    (ছড়া)

    এক ঘরে দু দাদা দিদি
    ঝগড়া করে রোজ,
    একটু খানি আড়াল হলে
    জল ঝরিয়ে খোঁজ।

    দুষ্টু মিষ্টি খুনসুটি আর
    পড়তে গেলে ঘুম,
    রান্না শেষে মায়ের বকা
    বাবায় মুখে চুম।

    ঘুম ভাঙিয়ে খাবার বেলা
    কতো আদর তার,
    তবু দাদা চায়না খেতে
    মুখ খানি যে ভার।

    দিদির বেলা বাবা বলে
    মা’গো কোথা আয়,
    অমনি হেসে বাবার পাশে
    বসে খাবার খায়।

    মায়ের কোলে ঘুমায় মিলে
    সময় থামার নয়,
    শিশু কিশোর শেষে তারা
    যৌবনে পা দেয়।

    চায়না দিদি তবু বিয়ে
    পরের বাড়ি যায়,
    অশ্রুসিক্ত নয়ন দাদার
    ফিরে ফিরে চায়।

    একই কোলে জন্ম দুয়ের
    আবার যেনো পর,
    যোগ বিয়োগের এমন খেলা
    চলছে জীবন ভর।

    রোগে শোকে ক্লান্ত বাবা
    ওপারে দেয় ডাক,
    দাদার কাঁধে সকল বোঝা
    ঘুমেরে কয় থাক।

    ডাকতে হয়না এখন তারে
    ছুটছে নিশিদিন,
    মনে পড়ে ছেলে বেলা
    বাবা মায়ের ঋণ।

    অশ্রু সজল চোখে দাদা
    তাকায় চারিদিক;
    জীবন তরী কখন কোথায়
    নেই যে তার ঠিক।

    ঘুম ভাঙানো ডাক’টি বাবার
    শুনতে ইচ্ছে হয়,
    আপন মনে চলছে সবে
    থেমে থাকার নয়।

    দিদি এখন মা হয়েছে
    দায়িত্বটা মা’র,
    ডাকলে বলে ইচ্ছে জাগে
    কাঁধে অনেক ভার।

    মোঃ নুরনবী সরকার
    12 August 2024
    04:04 AM

    6
    4 Comments
Skip to toolbar