Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 10 months ago

    রক্তগোলাপ
    _কিশোর কনক

    সমুদ্রস্রোতে ভেসে যায় জীবিত মানুষ
    উল্টোস্রোতে ভেসে আসে মৃতদেহ
    শোকসভাতে হবে কারো অশ্রুসিক্ত চোখ
    মরণেও স্বরণ করবেনা একজন কেহ।

    আকাশ থেকে সাপ পড়বে গায়ে
    জাগবেইনা তবু তোমার বিবেকের বোধ
    সময় তোমায় আটকে দেবে নকল জীবনে
    আমার নিতে হবেনা জেনো প্রতিশোধ।

    সারারাত কেঁদেছি অনুশোচনায়
    সকালে দেখি চোখে রক্তজমা
    ক্ষমা করোনি,রক্তগোলাপ দুইচোখ।
    আক্ষরিক প্রেমে তুমি আটকালেনা নারী
    বুকে পা রেখে ছাড়লে হৃদয়ের বন্দর
    আমার কালবেলাতে শোক||

    অযাচিত সংশয় তখনো ছিলো
    জানতাম ছেড়ে যাবে,দিয়ে যাবে ঠিক
    রুপ-যৌবন চন্দনকাঠ সজনী
    জনেজনে জীবন বদলে ক্ষয়ে যাবে ঠিক।

    পুঁথীগত শিক্ষা প্রথার দেয়াল ভাঙতে পারেনা
    অমানুষের তালিকায় উচ্চশিক্ষিতই বেশী
    যদি পারো মানুষ হয়ে দেখাও
    তোমায় স্যালুট দেবো আমি||

    নষ্টভ্রষ্ট সময়ে সোজাপথে চলে
    জীবনের স্বর্ণালী সময়ে আবার হারলাম।
    চারিদিকে এতো এতো পুরুষবেশ্যার ভীঁরে
    আমি শুধু তুমি একজনে আসক্ত ছিলাম।

    ঠিকই জীবন বুঝব তুমি কালযমুনায় ভেসে
    যখন ডুবে মরবে কালোবরফ ভালোবেসে
    আগ্নেয়গীরির লাভার মতন
    সেদিন জ্বলবো দেখে নিও||

    একদিন রুপ-যৌবন হারাবে তুমি
    মানবজমিন কাঁপানো অপ্সরী
    দেখা হবে তোমার সাথে তোমার শহরে।

    বয়সের ভারে আমিও হবো নাজেহাল
    জানতে চাইবো জিতলো কে
    পুরুষবেশ্যা,নাকি নারীবেশ্যা
    নাকি অখ্যাত এই কবি?

    যে অখ্যাত কবির জীবনে তুমি ছিলো
    মুগ্ধ ফাগুন,লালনকন্যা
    সরলতার প্রতিমা
    কিংবা রাজকন্যার ছবি||

    Dedication : ShadaPhool
    Thu’day 20 August 2023
    Mohammdpur,Dhaka.

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar