Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • চিরকুট
    হে যুবক এ দেশ তোমার, হে তরুণী এ দেশ তোমার। তুমিই আলো। তোমার হাতেই আজ লাল সবুজ। যুদ্ধে ঝাপিয়ে পরো। নিজের অধিকার ছিনিয়ে নাও। আমি তো এক সামান্য মুসাফির। তুমিই বাংলাদেশ, তুমিই লাল সবুজ। ভালোবাসার মারনাস্ত্র হাতে তুলে নাও। তোমার হল শুরু আমার হল সারা। এই লাল সবুজ সহস্ত্র জনতার রক্তে, ঘামে, অশ্রুর বিনিময়ে এসেছে। তাকে উপেক্ষা করো না। সাহসী হও, হও চরিত্রবান। মনে রেখো তুমি যদি সৎ পথে চলতে পারো তবে কেউ তোমার বিকাশ ঠেকাতে পারবে না।
    এ দেশ তোমার । দায়িত্ব নাও। কাঁধে কাঁধ মিলিয়ে নতুনের দিকে যাত্রা শুরু করো। কেউ তোমাকে ঠেকাতে পারবে না। আমি জানি কেউ পারবে না। ওরা তোমাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। কিন্তু তুমি থেমে যাবে না।
    ভালো থেকো লাল সবুজ। ভালো থেকো বাংলাদেশ।

    2
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar