-
জিতবেনা কেউ না’
_কিশোর কনকএরপর খু্ব ভোরে
অথবা অলস দুপুরে
মনে পড়বে আমার স্মৃতি।
এরপর কোনো সন্ধ্যায়
অথবা মধ্যরাতে
কাঁদাবেই আমার প্রীতি।
জিতবেনা কেউ না
না তুমি না আমি
জিতবে অহংকার
তুমি-আমি বদনামী
একজীবনে।
অহংকেন্দ্রিক দ্বন্দ্ব
ভেঙে দেবে ছন্দ
বুনোফুলের গন্ধে
তুমি হবে অন্ধ
মাতাল ফাগুনে।মনে রেখো সাদাফুল
তুমি সঠিক তুমি ভুল
রাজকন্যার ছবি
সাজিয়ে রাখে কবি
ঘরের দেয়ালে।
হঠাৎ কোনো দুপুরে
পড়লে তোমায় মনে
শুনতে তোমার কথা
মৌন নিরবতা
ডাকবো আকালে।জানি সময় দেবেনা
চাইবেনা ফিরে’
হৃদয়ের মেহমান
শুনবে পরের গান
আমার গান কবিতা
করবে বিদ্রোহ
জড়িয়ে যাবে তুমি
ভিন্ন জীবনে’
ধীরে ধীরে একদিন
আমার স্মৃতি
তোমার হৃদয় থেকে
হবে চির অবসান।এরকোনো বৃষ্টিভেজা
মধ্যরাতে’
জলন্ত সিগারেটে
জ্বলবে তোমার স্মৃতি
এবং তোমার প্রীতি’
আমার গানের সুরে
কাঁদবো আমি অন্ধকারে’
জানি,
তখন তোমার সুখ যামিনী||17-August 2023
Mohammadpur
Dhaka.

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali

