-
যে মিথের সমাধান আজ পর্যন্ত হয়নি!
আপনি যদি বই পড়ুয়া মানুষ না হন তাহলেও হয়তো বেগম সুফিয়া কামলের নাম অবশ্যই শুনেছি। আর টুপটাক বই ঘাটাঘাটি করলে অবশ্যই সুফিয়া কামালের আত্মজীবনী ব্যাপারে এখন জানার কথা। সেই আত্মজীবনীতে উল্লেখিত একটা অমীমাংসিত মিথ নিয়ে কথা বলা যাক আজকে। যেই মিথ শুধু বাংলাদেশে নয় বরং পুরো পৃথিবী বিখ্যাত।
১৮৭৪ সাল, চন্দ্রদীপ (যা বর্তমানে বরিশাল) সেখানে সে সময়কার নামকরা ইংরেজ ম্যাজিস্ট্রেট ছিলেন হেনরি বেভারিজ। একদিন রাতের বেলা হঠাৎ করে দ্রিম দ্রিম শব্দে কেঁপে উঠলো পুরো চন্দ্রদ্বীপ। ম্যাজিস্ট্রেট সাহেব কুঠিতে গিয়ে সৈন্যদের জাগিয়ে তুললেন। এই শব্দ যে পর্তুগিজদের আক্রমন তা বোঝার বিন্দুমাত্র অপেক্ষা থাকল না। কিন্তু কোথায় কি পর্তুগিজের হামলা তো দূরের কথা শব্দর কোন উৎসই খুঁজে পেল না ইংরেজরা। পরদিন শব্দের জের ধরে মোটামুটি পুরো এলাকা ছেয়ে গেল। সবাই নাকি রাত্রে বেলা সেই শব্দ শুনেছে। এক কান থেকে আরেক কান হয় ভারতবর্ষ থেকে খবর ব্রিটেন পর্যন্ত চলে গেল। শব্দের উৎপত্তি খোঁজার তদন্ত খোদ মহারানীর কাছে আসার পর থেকে পুরো চন্দ্রদ্বীপ গরম হয়ে গেল। দিনরাত এক করে পুরো ইংরেজরা তন্ন তন্ন করে খোঁজা শুরু করল শব্দের উৎস। কিন্তু শব্দের উৎস তো দূরের কথা এই শব্দের কোন হদিছও আর পাওয়া গেল না। ইংরেজিটা ধরে নিল। এই শব্দ কোন না কোন ভাবে পর্তুগিজদের মাধ্যমে এসেছে। তারাই কামানের হামলা করে আবার কোথাও লুকিয়ে গিয়েছে। কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হলো যে সত্যান্বেষী কামানের শব্দের খবর দিতে পারবে তাকে দুই টাকা পুরস্কার প্রদান করা হবে। চারিদিকে এত এত খোঁজ খবরের পরেও এই রহস্য যেন গভীর রহসে ঘনীভূত হলো। শব্দের হদিস না পেয়ে এক সময় ইংরেজদের ধারণা হলো এই শব্দ নিশ্চয়ই বঙ্গোপসাগর থেকে এসেছে কিন্তু সমুদ্র থেকে শব্দ আসলে আশেপাশের অনেক মানুষই এই শব্দের ব্যাপারে জানত শুধুমাত্র চন্দ্রদ্বীপের মানুষ কামানের মত এই শব্দ কখনো শুনতে পারত না। আবার এক সময় ধারণা করা হলো এই শব্দের উৎপত্তি নিশ্চয় মাটির ভূ গর্ভস্থ থেকে। সেই ইংরেজ আমল থেকে আজ পর্যন্ত এত বড় বড় রিসার্চ, খোঁজ খবরের পরেও বরিশালের সেই রহস্যের সমাধান কখনো কেউ উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে পুরনো রহস্যকে গান্স অফ বরিশালে নামে আখ্যা দিলে তা মানুষের কাছে আরো বেশি পরিচিত লাভ করে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশিদের কাছে এর জনপ্রিয়তা এত বাড়তে থাকে যে,২০০৪ সালে আমেরিকার অত্যন্ত জনপ্রিয় ইন্সট্রুমেন্টাল ব্যান্ড দল তাদের নাম পরিবর্তন করে রাখে “গান্স অফ বরিশাল”1 Comment
Friends
কলমে পৃথিবী
@asin432
Drako Shajib
@drako
অর্ঘ্যদীপ চক্রবর্তী
@arghyadeep2000
Jannatun Nur
@jannatun-nur
Shoriful Shoron
@shoriful-shoron
হাসিব মাহমুদ দিপু
@hasibmahmuddipu-2
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
হৈমন্তীকা
@munny
অসীম রহমান
@ashim_rahman

এই জন্যই আপনার লেখা আমার পছন্দ। ব্যতিক্রম কিছু পাওয়া যায়।