Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আক্ষেপ
    আমি স্থাপত্য বিদ্যার ছাত্র ছিলাম। ভেবে ছিলাম বড় স্থপতি হবো। পারি নি। সুন্দর ছবি আঁকতে চেয়েছিলাম সেখানেও ব্যর্থ। অসাধারণ একটি কবিতা লেখার চেষ্টা করছি এক যুগ ধরে। শুধু একটি কবিতা। তাও পারি নি। মেনে নিতে হবেই আমার এ এক পরাজয়ের জীবন। ভালোবেসে যাকে চেয়েছি সেও চলে গেছে। ভুলে যাও, ভুলে যেতে চাই। জীবনে বড় হতে চেয়েছিলাম। পারি নি। একটি গোলাপকে বাঁচানোর চেষ্টা করেছি। হয়তো সেও চলে গেছে। আমি পারি নি, কিন্তু অন্য কেউ হয়তো পারবে। আজ থেকে তুমি চেষ্টা করো হে আগামী দিনের তরুণ। আজ থেকে তুমি চেষ্টা করো হে আগামী দিনের তরুণী। তোমার হাতেই তুলে দিলাম লাল সবুজের চাবিকাঠি।

Skip to toolbar