Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan

    4 years, 11 months ago

    জলপরীর গল্পে আমি
    একজন ডুবুড়ি”
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖
    মোঃ মনিরুজ্জামান খান

    এমন অদ্ভূত অসহনীয় অস্থির আচরণ এর আগে
    হৃদয় তল্লাটে এভাবে গুরুগম্ভীর আলোড়ন তুলেনি।
    কী সেই অদম‍্য অজানা আকর্ষণ ?
    এক নিঃশ্বাসে ছুটে যেতে কার্পণ্য করছি না !
    কোন বিধিনিষেধ, বন্ধ দরজা, আকাশ চেরা বিজলী
    রাতের নিবিড় নির্জনতা, ধুসর কুয়াশাচ্ছন্ন ভোর
    পেরিয়ে যখনই জলপরীর প্রাসাদপ্রাঙ্গণে থেমেছি➖
    আর থেমেছি দুর্বোধ‍্য হৃদয়ে আশ্রয় পাইনি বলে।
    দুর্গম গিরিপথ, সেও অনায়াসে হারিয়ে
    যায় অধরা মনের অতলে।
    দু’হাতে অর্পন করেছিলাম ফাল্গুনের সর্বস্ব কারুকার্য
    সময় করে দেখতে পারেনি অনবদ্য বসন্তবাহার !
    বোকা কোকিল ভুলে গেছে কুহুতান,
    বজ্রকঠিন নিষেধ পেয়ে !
    হলুদ রঙের আমার প্রিয় শার্টটি ছাই হয়ে গেছে
    অনীহা অনলের হাজার বারশত ডিগ্রী সেলসিয়াসে।
    আর এখন বাকী আছে আমার হাতে,
    ” আমি তোমাকে ভালবাসি ” !
    অমোঘ অভূতপূর্ব সেই বাণী আমার লক্ষ উচ্চারণে
    সরোবরের রঙীন পদ্মকে জল হতে তুলে এনে
    দু”হাতের মুঠোয় ধরতে পারিনি।
    পরমুহুর্তে অকল্পনীয় শোকে ডুবুরি জামান আর ভেসে উঠেনি!

    6
    4 Comments

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar