-
বোধ
আলো আর অন্ধকারে পৃথিবী উন্মাতাল। এ এক রক্তাক্ত ইতিহাসের পৃথিবী। এখানে আমি শুনি অসংখ্য মানুষের আর্তনাদ, অসংখ্য মানুষে কান্নার স্বর। শুনি অসংখ্য নির্যাতিতার কথকতা। রাত জেগে কবিতা লিখি আর ভাবি। ভাবি এ কেমন খেলা ঘর। এ কেমন পৃথিবী। সময়ের সাথে সব বদলে যায়। কিন্তু আসলে ক্ষত গুলো জেগে থাকে। এতো দুঃখেও আমি কবিতা লিখি। আমি কি পাষাণ? সম্রাট নিরোর মতো বাঁশি বাজাচ্ছি?জানি না। শুধু লিখে যাই। লিখতে ভালো লাগে। শাদা পর্দার অন্তরালে কতো দুঃখ, কতো কষ্ট।আমি ও বদলে যাচ্ছি। আগের মতো হাসতে পারি না। চোখের জল কতকাল আগে হারিয়ে গেছে। আমি কি পাষাণ? সম্রাট নিরোর মতো বাঁশি বাজাচ্ছি? জানি না। আমি শুধু জানি মৃত্যুর মধ্য দিয়েই আমি অমরত্ব লাভ করবো।7 Comments-
-
এতো দুঃখেও আমি কবিতা লিখি। আমি কি পাষাণ? সম্রাট নিরোর মতো বাঁশি বাজাচ্ছি?জানি না। শুধু লিখে যাই। লিখতে ভালো লাগে। শাদা পর্দার অন্তরালে কতো দুঃখ, কতো কষ্ট।আমি ও বদলে যাচ্ছি। আগের মতো হাসতে পারি না। চোখের জল কতকাল আগে হারিয়ে গেছে। আমি কি পাষাণ? …….বিক্রমাদিত্য আমার না বলা প্রশ্ন গুলো যেন লিখে দিলেন !
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

‘মৃত্যুর মধ্য দিয়েই আমি অমরত্ব লাভ করবো।’ তেমন কর্ম করতে পারলাম কই!