-
অন্ধকারের আলো
এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেইআফা কেমন আসেন?
আছি, ভালো আছি।
আজকে ডাকসিলেন?
জি ওই ছেলেটাকে নিয়ে কথা বলবো?
কি কথা আফা?
ছেলেটি মারা গিয়েছিলো কিভাবে?
আফা পুলাডা অসুস্থ ছিল। অসুখ হয়ে মরছে?
আমাকে একজন বললো, ছেলেটিকে খুন করা হয়েছিলো?
এই সব কি কোন আফা?
পুলাডা অসুখ হয়ে পড়ছে। আমি নিজে দেখছি?
কি অসুখ?
তা কইতে পারুম না। একদিন বললো বুকে ব্যাথা করতাসে। তারপর মইরা গেলো।
তার আগেও অনেক দিন অসুস্থ ছিল? ডাক্তারের কাসে যাইতো। সবাই জানে।
আফনারে এইগুলা কে বলসে?
আপনার তা জানতে হবে না।
আইজ উডি আফা?
হ্যাঁ যান। এই নিন পাঁচশো টেকা।
লোকটা চলে যায়।
নীলাঞ্জনা একাকী বসে থাকে। তার হিসেব মিলছে না। ঠিক তখন মাথার ভেতর চিনচিনে একটা শব্দ।
ম্যাম, আমাকে খুন করা হয়েছিলো। এক কিশোরের গলা ভেসে আসে।
আপনি কে?
আমি আনিস, আমিই সেই ছেলেটি। নীলাঞ্জনা হঠাৎ টের পায় অপূর্ব ফুলের গন্ধে তার ঘর ভেসে গেছে।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam
