Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এখানে আকাশ নীল

    রুদ্র গোসল করছে। কল পাড়ের চাপ কলে পানি ঢেলে সে গোসল করছে। এখন বিকেল বেলা। রুদ্র বাইরে থেকে এসেছে। তার ছিপ ছিপে শরীর। খাড়া নাক, হলদে শাদা গায়ের রঙ। রাধা ঘরে বসে দেখছে। একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন তাকে গ্রহন করবে না। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে। সে হয়তো কোন দিন তার হবে না। রাধা কোন দিন তাকে বলতে পারে নি। হয়তো পারবেও না। সে শুধু দূর থেকে ভালবেসে যাবে।
    স ঘরের অন্য প্রান্তে যায়। আলমারিটায় লুকোনো বিষের ডিব্বেটি নেড়ে চেরে দেখে। হয়তো কোন দিন প্রয়োজন হবে। তারপর সেটি আগের জায়গায় রেখে ঘর থেকে বের হয়।
    রুদ্র ভাতের থালা নিয়ে বসেছে। রাধা একটা হাত পাখা যোগাড় করে বাতাস করে। রুদ্র শান্ত ছেলের মতো মাথা নিচু করে ভাত খায়। রাধা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ রুদ্র রাধার দিকে চেয়ে দেখে। তারপর হেসে জিজ্ঞেস করে?
    কি দেখিস এমন করে?
    রাধা রেগে যায়। বলে
    কিছু দেখি না।
    রুদ্র অপ্রস্তুত বোধ করে।
    সে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে।
    তারপর ভ্রু কুঁচকে বলে,
    দাদা তুমি না আগে ঢাকায় থাকতে?
    রুদ্র বলে,
    হু।
    তাহলে এখানে এলে কেন ?
    রুদ্র হাসে। বলে শোন পাগলি সে এক পুরনো ইতিহাস। তুই কি জানিস আমি কে?
    তোকে আমার খুব ভালো লাগে। কিন্তু আমি যে ছন্নছাড়া।

    বলে রুদ্র বাইরে চলে যায়। রাধা ঘরে এসে আকুল নয়নে কাঁদে।একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন তাকে গ্রহন করবে না। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে। সে হয়তো কোন দিন তার হবে না। রাধা কোন দিন তাকে বলতে পারে নি। হয়তো পারবেও না। সে শুধু দূর থেকে ভালবেসে যাবে।

Skip to toolbar