Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এখানে আকাশ নীল

    রুদ্র আসলে কে?
    কি তার ইতিহাস?
    কেন সে ঢাকা থেকে এই দুর্গম এলাকায় এসেছে?
    কি তার রহস্য?
    আর ওই লোকটি বা কে?
    নাম বলল ক্যাপ্টেন জুয়েল।
    সেই বা কি চায়?
    রাধা নিজের ঘরে শুয়ে শুয়ে ভাবে। বিছানায় এপাশ ওপাশ করে। ঘরের মেঝেতে বাঁশের কঞ্চির ভেতর দিয়ে আলো ছায়া খেলা করে। রাদা জানে সে রুদ্রকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এই ছেলেটির সম্পর্কে সে কিছুই জানে না। তার জানতে ইচ্ছে হয়। রুদ্র কিছুই বলে না।
    রাধা শুধু জানে একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন তাকে গ্রহন করবে না। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে। সে হয়তো কোন দিন তার হবে না। রাধা কোন দিন তাকে বলতে পারে নি। হয়তো পারবেও না। সে শুধু দূর থেকে ভালবেসে যাবে।
    নাহ রাধা এর শেষ দেখে ছাড়বে?
    যেভাবেই হোক সে রুদ্রকে আটকে রাখবে। কোথাও যেতে দেবে না। কোনদিন না। সে একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন তাকে গ্রহন করবে না। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে। সে হয়তো কোন দিন তার হবে না। রাধা কোন দিন তাকে বলতে পারে নি। হয়তো পারবেও না। সে শুধু দূর থেকে ভালবেসে যাবে।

    2
    2 Comments
Skip to toolbar