-
এখানে আকাশ নীল
রাধা মাথায় লাল জবাটি সুন্দর করে গুঁজে নেয়। আজ সে খুব আনন্দিত। পাশের গ্রাম থেকে তার সখীরা এসেছে। রাধা বহু দিন পর আনন্দে মেতে উঠেছে। তারা প্রায় দশ বারো জন সখি একসাথে গল্প করছে। পাহাড়ে ঘুরে ঘুরে জংলি ফুল জোগাড় করছে। হঠাৎ রুদ্র এসে উপস্থিত। রাধা বলে,
দাদা এরা আমার সখি।
ও আচ্ছা।
দাদা ওর নাম বিপাশা, ওর নাম কেয়া।
রুদ্রের সাথে রাধা তার সখিদের সাথে পরিচয় করিয়ে দেয়। হঠাৎ করে রাধার আরেকজন সখি এসে উপস্থিত হয়।
দাদা ওর নাম রাবেয়া।
রুদ্র কিছু ক্ষণ তাকিয়ে থাকে। রাধা অবাক হয়ে দেখে রুদ্রের হাসি মুখে হাসি নেই। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে।
দাদা কি হল?
কিছু না। আমি একটু অন্য জায়গায় যাবো।
রাধা অবাক তাকিয়ে থাকে। রাবেয়ার নাম শুনে দাদা এরকম করলো কেন?
রাধার সখীরা জিজ্ঞেস করে,
কিরে রাধা এই তোর রুদ্র।
হুম।
বেশ দেখতে তো।
রাধা বলে ফাজলামি করবি না।
ওর সাথে রাধার পিরিতি।
ও তাই বুঝি।
আমি একটু আসছি।
আরে কোথায় যাস?
বললাম তো আসছি।রাধা একটু এগিয়ে দেখে রুদ্র নির্বাক বসে আছে।
দাদা তোমার কি হয়েছে?
রুদ্র মাথার ছুল গুলো চেপে ধরে বলে।
দাদা রাবেয়াকে দেখে তুমি এমন করলে কেন?
রুদ্র কিছু ক্ষণ চুপ করে থাকে। তারপর বলে,
স্মৃতি খুব বাজে জিনিস। স্মৃতি প্রতারক। বুঝলি পাগলি?
তুমি আগে রাবেয়াকে দেখেছো।
নাহ আজ প্রথম দেখলাম।
তবে এরকম করলে কেন?
রুদ্র বলে রাধা আমি তোর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না।
আমি একটু বাইরে যাবো। সন্ধ্যায় ফিরব। তুই ওদের সাথে গল্প কর।
আচ্ছা দাদা।
রাধা অবাক চেয়ে দেখে রুদ্রের চলে যাওয়া দেখে।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

রুদ্র রহস্য যে কবে পুরোটা জানতে পারবো!