-
শুক্রবারের খুতবা
কোন এক শুক্রবারের খুতবায়,
সমবেত মানুষের সামনে দাঁড়িয়ে
মানুষটি বেহেশতের কথা বলতে ভুলে গেল;
ভুলে গেল নিজের জন্য কিছু চাইতে
তারপর শুধুই দেব শিশুর মতো
তাকিয়ে রইলো সমবেত সকলের দিকে;
নির্মোহ ভালোবাসার দৃষ্টিতে।আত্নার সৌন্দর্যে আলোকিত হয়ে
শুধু বললো, “ভালোবাসুন”
নিজেকে উজাড় করে ভালোবাসুন।পরদিন দেখা গেল ফুলের দোকানে ভীড়
সপ্তাহান্তে পত্রিকার শিরোনামে লেখা হলো,
” যুদ্ধবাজ দের অস্ত্র ব্যবসায় ধস”।1 Comment
Friends
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Md Ahsan Ullah Ripon
@ripon185
Dreamgirl mukta
@mukta13
অমিত
@amitroy
Kanej-Roksana
@kanej-roksana
Hasin Israk Toaha
@hasinisraktoaha
Syed Farah
@syedfarah
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
রেহমান স্বাধীন
@rehmansadhin

অসাধারন