-
আনন্দে যায় বেলা,
(ছড়া)পাখির ডাকে ঘুম ভেঙে যায়
উঠোন ভরে ফুলে,
আমার দেশটা রূপের রাণী
হরেক শোভা মেলে।ছয় ঋতুতে ভাগ হয়েছে
ভিন্ন ভিন্ন রূপে,
তারি মাঝে বসন্ত যে
মন কেড়ে নেয় চুপে।ফুলে ফলে বৃক্ষরাজি
ফুল পাখিতে মেলা,
কোকিল ডাকে মিষ্টি সুরে
আনন্দে যায় বেলা।রঙিন ঘুড়ি উড়ছে বায়ে
লাটাই সুতো হাতে,
আমার ঘুড়ি বলছে কথা
সুদূর চিলের সাথে।কি আনন্দ বন্ধু সভায়
ধৃলি মাখা গায়ে,
ভর দুপুরে নদীর জলে,
ভাসবো আবার নায়ে।মায়ের বকা বাবার শাসন
দাদীর আঁচল তলে,
সাঁঝের বেলা পড়তে গেলে
মা যেনো সব ভোলে।আদর করে কাছে ডাকে
খোকা এসো খেতে,
বাবা এসে মাছের মুড়ো
জোর করে দেয় পাতে।কাছে নিয়ে ঘুমিয়ে দেয়
রূপ কথাটার তালে,
ভোরের বেলা ডাকলে পাখি
আঁখি খুলতে বলে।আদর দিয়ে পড়তে বলে
পাঠশালাতে যাবে,
তবে তুমি জ্ঞানী গুনি
দেশের সেরা হবে।মোঃ নুরনবী সরকার
04 September 2023
12:35 AM1 Comment
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie

চমৎকার