Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • স্মৃতির ছায়াতলে
    সহস্র পথ পারি দিয়ে আমি এসেছি তোমাদের জগতে,
    আমি দেখেছি বিস্তৃত ধান ক্ষেত আর হলদে সর্ষে ফুল।
    আমি দেখেছি পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এ বাংলায়,
    কি অদ্ভুত ভাবে রাতের আকাশের তারা গ্রাম্য ধানক্ষেতে নেমে আসে।
    দুরের ঘর গুলোয় টিমটিমে আলো জ্বলে আর আকাশে তারকারাজি।
    যেন আলো আর আঁধারে,
    মিশে যায় অপূর্ব বসুন্ধরা আকাশের তারকারাজির সাথে।
    আমি দেখেছি সমুদ্রের বিশালতা।
    অমাবস্যার রাতে আমি সমুদ্রের সামনে বসে ছিলাম।
    কি প্রবল গর্জন, কি প্রবল বিশালতা।
    আমি হেঁটে এসেছি অনেকটা পথ আলো আর আঁধারে।
    আমি দেখেছি উজান ভাটির দেশ।
    আমি দেখেছি চা বাগানে ঘেরা পর্বত চুড়া।
    আমি দেখেছি পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এ বাংলায়,
    কিভাবে রাতের আকাশের তারারা নিভে যায়।
    নিয়ে আসে শুভ্র প্রভাত।

    4
    3 Comments
    • কি অদ্ভুত ভাবে রাতের আকাশের তারা গ্রাম্য ধানক্ষেতে নেমে আসে।
      দুরের ঘর গুলোয় টিমটিমে আলো জ্বলে আর আকাশে তারকারাজি।- দারুণ!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 September 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar