-
ভুলো মনা,
রহিম চাচা ভুলো মনা
হয়নি বয়স বেশি,
চল্লিশে তার এমন দশা
কীর্তিতে পায় হাসি।হাতের মধ্যে কাস্তে নিয়ে
খোঁজে সারাবাড়ি;
ধানের ক্ষেতটা কাটতে যাবে
বড্ড তড়িঘড়ি।ছাতা নিয়ে হাটে গেলে
শূন্য হাতে ফিরে;
চাচির বকায় জড়োসড়ো
লুকায় যেনো ঘরে।নুনের কথা বললে চাচি
চুনের বাজার করে,
বাজার থেকে ফিরতে বাড়ি
রাস্তা ভোলে ভিড়ে।রশি বাঁধা চশমা খানি
নাকের ডগায় ঝুলে,
দই নিয়েছে হাতে হাড়ি
ভাঙলো কোথায় ভুলে?রশি সহ হাড়ির গলা
বাড়ি নিয়ে এলে,
অমনি চাচির চেচামেচি
তেল বেগুনে জ্বলে।ডজন খানেক ছেলে ছোকরা
পিছন পিছন থাকে,
কেউবা চাচায় চিমটি কাটে
কেউবা চেয়ে দেখে।ভুলো মনা রহিম চাচা
অট্টহাসি হাসে,
এমনি করে দিন কেটে যায়
তাদের ভালোবেসে।দু চার টাকা ঈদ সালামি
ছেলে ছোকরা খুশি,
রহিম চাচা গত হলে
কে যে কোথায় ভাসি।মনে পড়ে তার হাসিটা
কতো সুখের বেলা,
এতো কাছের স্মৃতি সকল
যায় কি বলো ভোলা?এবার ঈদে তার কবরে
বলবো মোনাজাতে,
মাফ করো হে প্রভু তাকে
রাখিও জান্নাতে।মোঃ নুরনবী সরকার
12 September 2023
01:10 AM1 Comment
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie


মজা পেলাম সাথে কিছুটা দুঃখবোধ।