-
বিষফল
_কিশোর কনকআমি সবনয়ে তোমায় আশীর্বাদ করছি
ভালোবাসা ব্যতীত পৃথিবীতে
ভালো ভালো যতোকিছু আছে
তার সবই যেনো তোমার হয়
তার সবই যেনো তোমার দখলে থাকে।
ভালোবাসা তোমার কাছে গুরুত্বহীন
তাই স্বেচ্ছায় ভালোবাসার বিষয়টা
এড়িয়ে গেলাম।তুমি জানো পৃথিবীতে একমাত্র
তুমি ছাড়া অভিশাপ দেবার মতো
আমার আর কোথাও কেউ নেই।
জানি,
পৃথিবীতে বিনিময় ছাড়া কিছু হয়না’
তাই তোমার কাছে সবিনয়ে প্রত্যাশা করছি
আশীর্বাদের বিনিময়ে
আমাকে দুহাতে অভিশাপ দিও
যেনো আমি সড়ক দুর্ঘটনা অথবা
কোনো অনাকাংখিত দুর্ঘটনায়
প্রাণ হারাই।এরপর তুমি দেখতে সুদর্শন
সাদা চকচকে মানুষ দেখে জড়াই বিবাহ বন্ধনে।
বর্ষ ফুরালেই ঘরে তুলে নিও
ভালোবাসাহীন কামনামাখা বিষফল |আমি এক পৃথিবী কাব্যকথা
নষ্ট করেছি প্রেমে
আমার কান্না’ কান্না শুনে ঝি ঝি পোকার
ডাক গিয়েছে থেমে।
আমি ভোরের স্বপ্নে দেখেছি তোমায়
হাত ধরে কারো হাঁটছো শহরে’
ঘুম ভেঙে সে কি কান্না আমার
যেনো ফিনিক্স পাখি ঠোকর দিলো বুকের পাঁজরে।
আমি কারো কাছে বলতে পারিনি|কাংখিত নারী তুমি দেবী বলেছি যারে
নতজানু হয়ে প্রেমে বহুবার
সেই তুমি হবে কারো কামনা বাসনার প্রতিমূর্তি
দেহমনের জৈবিক আহাড়।
আমি মানতেই পারবোনা কিছুতেই না
তাই সবনয়ে বলছি অভিশাপ দিও আমাকে
জানবো তৃণভূমির এ মাটির পৃথিবীতে সাদামন
কলিকালে জন্মায়না সরলতার প্রতিমা-সাদামন।
তোমার অভিশাপে ছাড়বো দুনিয়া |আমি সবিনয়ে আশীর্বাদ করছি তোমায়
ভালোবাসা-ব্যাতীত পৃথিবীর সব ভালো সব
তোমার দখলে থাকুক।
শুধু ভালোবাসা এবং ভালো ব্যবহার
জীবদ্দশায় কখনো না জুটুক তোমার কপালে’
তবেই তো পৃথিবীতে
ভালোবাসার চেয়ে মহামূল্যবান আর কিছু হয়না।
এসি গাড়ি এসি বাড়ি
দামী কসমেটিক্স
স্বর্ণের গয়না,কোনোকিছু না।©𝙆𝙞𝙨𝙝𝙤𝙧 𝙆𝙖𝙣𝙤𝙠
#BishPhool #ShadaPhool13, September-10:45 Pm – 2023
Mohammadpur,Dhaka.

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali
