-
চিরকুট
আজ হঠাৎ একটি জিনিস বুঝলাম। স্বার্থ পূর্ণ হলে বাবা মাও সন্তানকে ভুলে যায়। অনেকদিন আগে একজন কালো ব্ল্যাকবোর্ডে শাদা চকে লিখেছিল, আমি অহল্যার মতো চিৎকার করে বলতে চাই পৃথিবীর প্রতিটি মানুষ স্বার্থপর। তার কথা বিশ্বাস করি নি। যাদের জন্য সবচেয়ে বেশি করেছি, তারা আঘাত দিয়েছে সবচেয়ে বেশি। বুক পকেটে বছরের পর বছর লাল সবুজের পতাকা নিয়ে ঘুরেছি। যে শোষণ বিরোধী সমাজের কথা ভেবেছি তার কিছুই খুঁজে পাই নি। হয়তো কেউ কেউ ভালবেসেছে। অথচ আজ আমি নিঃস্ব। আমি একজন একাকী মানুষ। এ জীবনে কারো হতে পারি নি। হয়তো কারো হতে পারবো ও না। যাকে ভালবেসেছি সে সবার আগে ব্যাথা দিয়ে চলে গেছে। ঢাকা শহরের রাস্তায় রাস্তায় যুদ্ধও করেছি, অন্যদিকে তাকানোর সুযোগ পাই নি। ভালো মানুষ হবার চেষ্টা করেছি, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। বিনিময়ে বাস্তব সত্য হল পেয়েছি প্রতারণা। ওরা আমার হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করেছে। কি লাভ ভালো মানুষ হবার চেষ্টা করে? আমি অহল্যার মতো চিৎকার করে বলতে চাই পৃথিবীর প্রতিটি মানুষ স্বার্থপর।3 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


Right