Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ওরা সব কেড়ে নিয়েছে

    আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলতে চাই,
    ওরা সব কেড়ে নিয়েছে।
    আমার খুব দমবন্ধ হয়ে আসে।
    ও বাসার মেয়েটা মৃত্যুর কথা ভাবছে।
    ছাদের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে ।
    আজকেও ওকে মারা হয়েছে।
    সন্ত্রাসীরা নোংরা ভাষায় গালি দিয়ে গেছে।
    ওর মরে যেতে ইচ্ছে করছে।
    ও বাসার বৃদ্ধ পানি চাচ্ছে।
    দেয়ার মতো কেউ নেই।
    অনেকেই ভয়ে পালিয়ে যাচ্ছে।
    পাখা থাকলে পরির মতো উড়ে যেত।
    এটি একটি কারাগার।
    আমার দমবন্ধ হয়ে আসছে।
    আমার বৃদ্ধ পিতা হাসপাতালে পরে আছে।
    আমার মা একা।
    ওরা সব কেড়ে নিয়েছে।
    আমার খুব দমবন্ধ হয়ে আসছে।

    1
    2 Comments
Skip to toolbar