Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    • 3 years, 1 month ago

    সবুজ গাঁয়ে,

    ডাকলে যখন হাত বাড়িয়ে
    তোমার সবুজ গাঁয়ে,
    ব্রহ্মপুত্রে’র কাশের চরে
    ঘুরতে যাবে নায়ে।

    আর কি বলো থাকতে পারি
    শরৎ সাদা মেঘে,
    ঘাসের ডগায় শিশির জমে
    দেখতে ইচ্ছে জাগে।

    আমার শহর নিত‍্য জ‍্যামে
    চার দেয়ালে বন্দি,
    গায়না পাখি অন্ধ আঁখি
    হয়না সুখের সন্ধি।

    আরও আছে খেজুরে রস
    কলস বাঁধা গাছে,
    পান করিও তৃপ্তি ভরে
    নইলে জীবন মিছে।

    হাড়ি পাতা দইয়ের মজা
    খেজুর রসের গুরে,
    বিন্নি ধানের খই ভিজিয়ে
    খেয়ে নিও ভোরে।

    বাদাম ফুলের হলুদ হাসি
    ছোট পাখির গানে,
    রাখালিয়া বাঁশির সুরে
    ভাসবো মুক্ত মনে।

    পাড়ায় পাড়ায় কিচ্চা গানে
    জীবন মুখী কথা,
    সুখে দুখে সবার সাথে
    হৃদয় মোদের গাঁথা।

    মোঃ নুরনবী সরকার
    23 September 2023
    02:11 AM

    5
    6 Comments
Skip to toolbar