Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 2 months ago

    ভাবছে তুমি বসে বসে
    আকাশে কে ? যাচ্ছে ভেসে!
    নেই তো ডানা
    উড়তে মানা।
    মন যে আছে
    যায়না কেনা।
    নিজের ভেতর , নিজের বেশে,
    উড়ছে যে, সে দেশে দেশে।

    ঘুরছি ইচ্ছে যতো
    উড়ছি পাখির মতো
    তুমিও এসে
    রঙিন বেশে
    প্রজাতির রঙের দে-শে
    উড়াও ঘুড়ি
    আকাশ ঘিরি
    রংয়ের খেলায়
    মেঘের ভেলায়
    হারিয়ে যাও ইচ্ছে দেশে।

    এ-ই যে সবুজ পাহাড়, নদী
    গহীন গভীর সাগর , দিঘী
    এইতো মাটির মেঠো পথে
    ঝিরিপথের বন- জঙ্গলে
    বাজে বাঁশি নিরবধি।
    এসো বড়ো হতে
    প্রকৃতির সাথে
    মৃন্ময়ী মন নিয়ে
    হাঁটি সাথে সাথে।

Skip to toolbar