Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 8 months ago

    স্বপ্ন চুড়া,

    নদীর জলের মতো কখনো হারাবে;
    তেপান্তরের পথেও দেখা নাহি হবে,
    মিলন মেলা সেদিন স্মৃতির পাতায়:
    বেলাশেষে সিক্ত আঁখি তবু চেয়ে রয়।

    স্বপ্ন সিঁড়ি বেয়ে উঠা কজন তা পারে,
    ভয়, হেলা,কষ্ট,ত‍্যাগে সিঁড়ি ভেঙে পরে।
    লক্ষ‍্যস্থানে পৌছানোটা অসাধ‍্য সাধন,
    যদি চাও মনোবলে স্থির করো পণ।

    আমি চেয়ে বরো পথে স্বাগত জানাতে,
    দূর্বার পথের সাথে চরণ মেলাতে।
    যেতে যেতে পৌছে যাব সুখেরা যেথায়,
    সংকুচিত হবে পথ বিশ্বস্ত কথায়।

    সেদিন দূরের চাঁদ সঙ্গ দেবে পথে,
    দেখা হবে দূর্বাঘাসে শিশিরের সাথে।
    অমলিন সেই মুখে মিষ্টি কিছু হাসি,
    ব‍্যাকুল হৃদয়ে যেন ফিরে ফিরে আসি।

    জেগে থেকো সূর্য হয়ে আমার হৃদয়ে,
    নিজেকে রাঙাবো রোজ সেই আলো দিয়ে।
    হাতে হাত রেখে চলো,স্বপ্নের চুড়ায়,
    যেথায় সুখেরা এসে মন ছুঁয়ে দেয়।

    মোঃ নুরনবী সরকার
    25 September 2023
    01:05 AM

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 September 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar