-
আমি একটা বহুরুপী
———————–
আমার ভিতরে একটা ‘হারামজাদা’ আছে
-এই দেশে মানুষ থাকে,
সব শালা ইতর।আমার ভিতরে একটা ‘কবি’ আছে
– আমি আকাশের গায়ে
এক বিঘা জমিন কিনেছি,
একদিন মেঘের ঘর বানাবো ।আমার ভিতরে একটা ‘শিশু’ আছে
-‘বাবা’ আমাকে কোলে নিতে হবে কিন্ত্তু,
আমার হাটতে কষ্ট হয়।আমার ভিতরে একটা ‘বাবা’ আছে
-মা’মনি, রাতে না খেয়ে ঘুমাতে নেই
এক চড়ুই সমান ওজন কমে যাবে।আমার ভিতরে একটা ‘প্রেমিক’ আছে.
-মনোলীনা,
আমার অভিমানের অস্ত্রে একদিন তুমি খুন হবে,
সাবধানে বাড়ী যেও ,
ভালো থেকো।আমার ভিতরে একটা ‘মানুষ’ আছে
-বুঝে না বুঝে ছেলেটি একটা কথাই না হয় বলেছিলো,
তাই বলে একেবারে গুলি করে মেরে ফেলবেন,
আমি আর কখনোই কোনো মা’র চোখে চোখ রাখতে পারবো না।আমার ভিতরে একটা ‘বন্দী পাখি’ আছে
-পাখি তুই সুযোগ পেলেই কিন্ত্তু উড়াল দিস,
দোহাই তোর, পালিয়ে বাঁচিস।আমার ভিতরে একটা ‘হাহাকার’ আছে,
-আমার গল্পটি ফুরালো,
তারপর সবাই সুখে শান্তিতে মিলেমিশে
এই দেশে বসবাস করতে লাগলো
——————————-
রশিদ হারুন
০৩/১০/২০১৮4 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
রিফায়াত নিগার
@refayat-nigar
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
AdabenTatali
@adabentatali


বরাবরের মতই চমৎকার লিখেছেন। অভিনন্দন।