Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অনেক দিনের স্বপ্ন

    অনেক দিনের স্বপ্ন একটা প্রেমের কবিতা লিখবো।
    আমার লেখায় থাকবে শব্দের ঝংকার, বাক্য বিন্যাসে অপূর্ব মাদকতা।
    অনেক দিনের স্বপ্ন একটা প্রেমের কবিতা লিখবো।
    প্রিয়া আমার মুগ্ধ হবে।
    মুখ টিপে হেসে বলবে,
    এটা কোন প্রেমের কবিতা হল?
    অনেক দিনের স্বপ্ন একটা প্রেমের কবিতা লিখবো।
    আমার লেখায় ভালোবাসার সুধা থাকবে।
    আমার লেখায় সূর্যালোকের প্রেয়সী বন্দনা থাকবে।
    প্রিয়া আমার মুগ্ধ হবে।
    মুখ টিপে হেসে বলবে,
    এটা কোন প্রেমের কবিতা হল?
    অনেক দিনের স্বপ্ন একটা প্রেমের কবিতা লিখবো।

    3
    1 Comment
Skip to toolbar