Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • রেনুর জন্য খোলা চিঠি
    প্রিয় রেনু,
    তুমি আমার বোনের মতো। তোমার বাবা একজন প্রভাবশালী মানুষ। আমরা সে তুলনায় কিছুই নই। তুমি অত্যন্ত সুন্দর অভিজাত পরিবেশে বড় হয়েছো। জানি তুমি এখন বিশ্ব বিদ্যালয়ে পড়ো। দোয়া করি একদিন তুমি অনেক বড় হবে। তোমার সুনাম জগতে ছড়িয়ে পরবে। আমি এক মুসাফির। এ শহরের গলিতে গলিতে যুদ্ধ করে বড় হয়েছি। তুমি কি জানো এ শহরের অসংখ্য মেয়ে তোমার মতো সুযোগ পায় নি। তুমি কি জানো কতো মেয়ে নির্যাতিতা হয়েছে। কতো মা সন্তান হারিয়েছে। আমি এসব দেখে বড় হয়েছি। জীবন আমার জন্য সহজ ছিল না। একদিন তুমি অনেক বড় হবে এটাই আমার প্রত্যাশা। কিন্তু তুমি ওই সব মেয়েগুলোকে ভুলে যেও না। তাদের কান্নার শব্দ মনে রেখো। তাদের হয়ে কথা বলো। এটাই আমার প্রত্যাশা। এই লাল সবুজের দেশ তোমার। তোমার হাতেই লাল সবুজের চাবিকাঠি।
    ইতি,
    তোমার অপরিচিত বড় ভাই [রাজপুত্র]
    ঢাকা, বাংলাদেশ।

    4
    3 Comments
Skip to toolbar