-
প্রশ্ন করি তোমায় অামি,
পারবে কি তা দিতে?
কেমন করে ভাঙ্গলে এ প্রেম?
করছিলে যে শীতে!
তখন তো বেশ পটু ছিলে,
গলায় ছিলো সুর;
মধু ছিলো কন্ঠেতে অার,
চেষ্টা বড়জোড়।
তখন ছিলো কোথায় তোমার?
ব্যস্ত সময় এতো!
কোথায় গেলো মিষ্ট বচন?
কেমনে হলো তেঁতো?
তার মানে কি ধরবো অামি?
পকেট ভারী দেখে!
অামার সাথেও তাই করেছো,
অন্যটারে রেখে।
বুঝতে তুমি দাওনি অামায়,
চালাক তুমি তাতে;
লোক দেখানো প্রেম ছিলো,
অার লালসাটা পশ্চাতে!
ভাবছো! অামায় ঠকিয়ে তুমি,
শান্তি পেলে বড়ো;
অামার ঘরে অাগুন দিলে,
পুড়বে নিজের ঘরও।
তা ঠিক তোমায় ভালবেসে,
কষ্ট পেলাম খুব!
জন্ম নিলো তোমার প্রতি,
চরম ঘৃণা, ক্ষোভ!
তাই ভেবো না জিতলে তুমি,
হারলে খানিক নিজেও;
মনে পড়ে! করতে দেখা,
ঝুমশ্রাবণে ভিজেও!
হয়তো এখন অনেক সুখী,
অামায় করে পর,
থাকুক বেঁচে ঘৃণ্য অতীত!
তোমাতে তারপর।#হ্যাশট্যাগ সৈয়দ জামান#
2 Comments
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
Abontika-Afia
@abontika-afia
সাম্য রায়
@gourabroy
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
ইফতিশা খানম
@eftishakhanam
মোরশেদ সাকিব
@morshedsakib
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta



ছন্দে ছন্দে মনের অনুভূতি প্রকাশের জন্য অভিনন্দন।