Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অপূর্ব মুগ্ধতার গান

    খুব সুন্দর একটা গান শুনতে ইচ্ছে করছে।
    অপূর্ব মুগ্ধতার গান।
    যার নেশায় আমি মত্ত হবো।
    ভুলে যাবো কিভাবে তরুণ ছাত্রের নিথর লাশ হলের করিডোরে পরে থাকে।
    পাশে একটা লোহার রড।
    খুব সুন্দর একটা গান শুনতে ইচ্ছে করছে।
    অপূর্ব মুগ্ধতার গান।
    যার নেশায় আমি মত্ত হবো।
    ভুলে যাবো কিভাবে নারী আর শিশুরা ধর্ষিত হয়েছে।
    খুব সুন্দর একটা গান শুনতে ইচ্ছে করছে।
    অপূর্ব মুগ্ধতার গান।
    যার নেশায় আমি মত্ত হবো।
    ভুলে যাবো কিভাবে সাধারণ জনগণকে নির্যাতন করা হয়েছে।
    খুব সুন্দর একটা গান শুনতে ইচ্ছে করছে।
    অপূর্ব মুগ্ধতার গান।
    যার নেশায় আমি মত্ত হবো।
    ভুলে যাবো সবকিছু।

    3
    5 Comments
Skip to toolbar