Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 10 months ago

    পাল্টে গেছে শুধু মন,

    দূর্গম পথের পরে তৃষিত হৃদয়,
    চেপে বসে সুধা নেশা চোখ চেয়ে রয়,
    হেমন্তের শুভ্র মেঘ ভেসে যায় চিল,
    ভুলে যাই সুধা নেশা আমাতেই মিল।
    মেঘের হাসির মতো নিশিদিন হাসি,
    ব‍্যথিত হৃদয় বেলা দুরে যাই ভাসি।
    পৃথিবীর ছায়াতলে আজ বড় একা,
    ছিন্ন হয়েছে বন্ধন তবু স্মৃতিমাখা।

    ঊষালগ্নের বেলায় কতো স্বপ্নজাল,
    কে কোথায় চলে যায়! ঝরে নোনা জল।
    কবিতার পাতা জুড়ে লেখা সেই নাম,
    দেখি তারে কল্পনায় পেলোনাকো দাম।
    বাজেনা বেলের শব্দ আসেনা পিয়ন,
    সিঁদুরে সূর্যটা ডোবে ভরেনা নয়ন।
    সাঁঝের আকাশে দেখি তারকার মেলা,
    ছায়ানীড় সেভাবেই জানালায় তালা।

    বকুল তলায় বসে ভাবি কিছুক্ষণ,
    কুড়িয়েছি কতো ফুল এখন নির্জন।
    গাছে লেখা নাম দুটি সেভাবেই আছে;
    পাল্টে গেছে শুধু মন স্বপ্নগুলি মিছে।

    মোঃ নুরনবী সরকার
    23 October 2023
    06:46 PM

    4
    7 Comments
Skip to toolbar