-
এখানে আকাশ নীল
সন্ধ্যায় রুদ্র ঘরে ফিরে এসেছে। এখন কোল পাড়ে গোসল করছে। চাপকলের পানি দিয়ে। রাধা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রুদ্র এক শুভ্র কিশোরের মতন। তার গায়ের রঙ উজ্জ্বল, ছিপছিপে শরীর, রাধার স্ফিত বুকে কাপন ধরে।যেভাবেই হোক সে রুদ্রকে আটকে রাখবে। কোথাও যেতে দেবে না। কোনদিন না। সে একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন তাকে গ্রহন করবে না। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে। সে হয়তো কোন দিন তার হবে না। রাধা কোন দিন তাকে বলতে পারে নি। হয়তো পারবেও না। সে শুধু দূর থেকে ভালবেসে যাবে।
গোসল শেষে রুদ্র ঘরে আসলে বলে পাগলী, খাবার দে, সারাদিন খাই নি।
রাধা খাবার নিয়ে আসে। রুদ্র চুপ করে মাথা নত করে খাবার খায়।
রাধা বলে, দাদা একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবে নাতো?
বল কি কথা?
রাবেয়া কে?
রুদ্রের উখে কাঠিন্য দেখা দেয়।
বলে, আমার একটা বোন ছিল। ওর নাম রাবেয়া।
সে এখন কোথায় দাদা?
ওরা ওকে খুন করে ফেলেছে।
আমি বুঝি নি দাদা।
রুদ্র দৃঢ় স্বরে বলে তোর তো কোন দোষ নেই। তুই জানতে চেয়েছিস তাই বললাম।
ওর বয়স কত ছিল দাদা?
উনিশ বছর।
আমি বুঝি নি, দাদা।
পাগলি তোর কোন দোষ নেই। তুই কি জানিস আমি তোকে খুব পছন্দ করি।
ওই কর্নেল জুয়েল কি রাবেয়াকে খুন করেছিলো।
নাহ ওহ করে নি। পাগলি আমি একটু ঘুমাবো। তোকে আমি সব বলবো।
রাধা হঠাৎ কেঁদে দেয়। হোক সে রুদ্রকে আটকে রাখবে। কোথাও যেতে দেবে না। কোনদিন না। সে একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন তাকে গ্রহন করবে না। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে। সে হয়তো কোন দিন তার হবে না। রাধা কোন দিন তাকে বলতে পারে নি। হয়তো পারবেও না। সে শুধু দূর থেকে ভালবেসে যাবে।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

রাধারা শুধু কষ্টই পায়