-
অন্ধকারের আলো
এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেইছেলেটা মারা গেলো কিভাবে?
অসুস্থ ছিল কিছুদিন, তারপর একদিন ভোর বেলায় মারা গেলো।
কি অসুখ?
তা তো জানি না আফা তবে মরার আগে প্রায় বলতো মাথা ব্যাথা করে।
নীলাঞ্জনা ঠোঁট চেপে ধরে। এর কারণ কি? ছেলেটার শারীরিক কোন সমস্যা ছিলো না।
নীলাঞ্জনা ছেলেটার মেডিকেল ফাইল গুলো দেখেছে। তার মধ্যে একটা বিশেষ ওষুধ ছিল।
এই ওষুধটা অন্য রকমের। শরীরে কোন বিষাক্ত জিনিস গুলো ঢুকলে তা বের করে দিতো।
তবে কি কেউ চক্রান্ত করেছিলো?
নীলাঞ্জনা আবার জিজ্ঞেস করে, ছেলেটার কি কোন শত্রু ছিল?
নাহ আফা। একটু পাগল কিসিমের ছিল। মাঝে মাঝে একা একা কথা বলতো।
কি বলতো?
এই মাঝে মাঝে চিৎকার করতো। একে ওকে নিয়ে কথা বলতো। তবে সত্য কথাই বলতো।
নীলাঞ্জনা এবার বুঝতে পাড়ে। সে একটা ক্লু পেয়েছে।
সত্যবাদী লোকের শত্রু থাকে।
আচ্ছা আজ যান এই নিন পাঁচশো টাকা।
নীলাঞ্জনা একাকী ঘরে বসে থাকে। হঠাৎ মাথার ভেতর একটা চিন চিনে শব্দ। এক কিশরের কণ্ঠস্বর শোনা যায়।
তাহলে ম্যাম আপনি ঘটনাটির শেষ দেখতে চান।
নীলাঞ্জনা স্তব্ধ হয়ে থাকে।
আমার জন্য এতো কষ্ট করছেন কেন ম্যাম?
আমি সত্যিটা জানতে চাই।
মনে হয় এক অপূর্ব কিশোর অবাক হাসতে থাকে। নীলাঞ্জনার ঘর ফুলের সৌরভে ভেসে যায়।4 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


চমৎকার লিখেছেন