Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years ago

    ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনে
    রক্ত উন্মত্ততার উন্মাদ কাননে
    মরছে শিশু , মহিলা , বয়োবৃদ্ধ, পুরুষ -নারী
    ধ্বংসস্তূপের নিচে মৃত্যুর আহাজারি।
    এখানে শব্দের শবদেহ
    মানবতার মরদেহ।
    সভ্যতার অপরিণত শিশু!
    সারাক্ষণ অস্থির বিকারগস্ত
    এখানে বিশ্ব পরাস্ত।

    ইসরায়েল , আমেরিকা , তোমার
    অনেক বেড়েছে বাড়।
    জানতো সময় দেবেনা ছেড়ে
    হিসেবের খাতায় যাবে পরে।
    ইতিহাস কি কখনো ক্ষমা করে?
    ইতিহাস দেখো মিলিয়ে
    শক্তির বিপথে সাহস যায় হারিয়ে।

    শুধুই রাজনীতি, ধর্ম লেবাস
    যুদ্ধ কি ধর্ম ? নাকি বিনাশ?
    চাই না যুদ্ধ, চাই শান্তি
    চাই মনে প্রশান্তি।

    যুদ্ধের দামামা থামুক:
    পৃথিবীতে মানুষ বাঁচুক
    শুধুই মানুষের জন্যে।
    ফিলিস্তিন , স্বাধীন হোক।
    শান্তির বরিষণ নামুক
    ফিলিস্তিন গাজার জনঅরণ্যে।

    5
    4 Comments
    • জানি না কবে থামবে এ মৃত্যুর মিছিল!

    • “ইতিহাস কি কখনো ক্ষমা করে?” না, ইতিহাস কখনই ক্ষমা ক’রবে না এই মানবতার বিপর্যয়… পৃথিবীর সব মানুষের জীবন ও মনন সুন্দর হোক…

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 31 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar