-
পুনর্জন্ম
সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
১৮/১১/২৩
যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকতো, তবে আমি তোমায় অভিশাপ দিতাম যে তুমি আমি হয়ে জন্মাও।তোমায় ভালোবেসে বুকা হয়ে যাওয়া তোমার ভালোবাসার জন্য দিশেহারা মানুষটি হয়ে জন্মাও। সেই জন্মে তুমিও হারে হারে টের পাও, আপন মানুষদের কাছে আপন হতে না পারা কত যন্ত্রণার।তুমিও টেরপাও কয়েক-শ কথার উওরে ছোট ছোট মেসেজ গুলো দেখতে কেমন বিছরি লাগে। সেই জন্মে তুমিও বুঝতে পারো অপেক্ষা করতে হয় কিভাবে,অবহেলা কেমন, ছোটখাটো দুঃখগুলো কেমন ভয়ংকর মনে হয়।
ভালোবাসি না বলতে বলতে পাগলের মতো ভালোবেসে কি দাম পেয়েছিলাম।কারো সান্ত্বনার বুক হতে চেয়ে কারো বিরক্তি হতে কেমন লাগে তুমিও বোঝো ভালো করে! চোখের পানি না বুঝে কথার পর কথা দিয়ে আঘাত, অপমান, অবজ্ঞা করলে কতটা খারাপ লাগে তুমিও জানো তা ভালো করে।
যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে তুমি আমি হয়ে জন্মাও। তুমি টেরপাও ভালোবাসার প্রতিদানে কি দিয়ে গেছো আমায়।কি আঘাত মুড়িয়ে দিচ্ছে আমায় প্রতিনিয়ত। কারো কাছের মানুষ, আপন মানুষ হতে না পারা,কারো ভালোবাসার জন্য ছটফট করতে কেমন লাগে তুমিও টেরপাও।
তোমাকে অভিশাপ দিলাম তুমি আমার মতো করেই ভালোবেসিক হয়ে যাও,মরে যাও ভেতরে ভেতরে। কারো বুকে মাথা রেখে তুমিও কাঁদো এই আক্ষেপে যে, ও আমায় ভালোবাসেনি কেনো?
তুমিও জানো, চোখের সামনে প্রিয় মানুষটা অন্য কাউকে ছুঁলে কেমন লাগে!পরের জন্মে তুমি আমি হয়ে জন্মাও।তুমিও জানো চোখের সামনে প্রিয় মানুষটা অন্য মানুষের সাথে হেসে খেলে কথা বললে, তোমার চেয়ে খুব বেশি গুরুত্ব দিলে কেমন লাগে। তুমিও জানো। তোমার জানা দরকার, আসলেই দরকার!
পূনর্জন্ম হওয়া দরকার।5 Comments-
-
তুমি রা কখনও আমি হয়না। একটা আমি হতে অনেক সময় লাগে। ধাতু পুড়িয়ে বিশুদ্ধ হয় আর হৃদ পুড়ে কাব্য হয়। একটা আমি একেবারে খাঁটি তা তুমি হবার নয়।
-
Friends
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
Jannatul Ferdausi
@ferdausi
Marisha Mithila
@marishamithila
বিষণ্ন সুমন
@logolabbd
Masum-Pantho
@masum-pantho
নূর মুহাম্মাদ
@nurmohammad1
মো. শাহিন সিকদার
@mdshahinshikder
Amrita Sardar
@amritasardar
Ismail Mahmud
@ismailmahmud



যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকতো, তবে আমি তোমায় অভিশাপ দিতাম যে তুমি আমি হয়ে জন্মাও। -দারুণ একটা পাঞ্চ লাইন! বুকের মধ্যে যেয়ে বিঁধলো আপনার লেখা। কতটা কষ্ট আর অবেহেলায় কারো মন থেকে একথাগুলো বেরুয়!