Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এখানে আকাশ নীল

    কর্নেল জুয়েলের সাথে কথা বলে, রুদ্র ঘরে ফিরে আসে। তার চোখ মুখ শক্ত। সে মাথা নিচু করে ভাত খায়।
    রাধা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাধা তাকিয়ে দেখে, মনে মনে ভাবে যে ভাবেই হোক সে রুদ্রকে আটকে রাখবে। কোথাও যেতে দেবে না। কোনদিন না। সে একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। অবশেষে সে বুঝে ফেলে দেব পুত্রটি তার।
    দাদা আরেক মুঠ ভাত খাও।
    নাহ। আজ আর খিদে নেই।
    কি হয়েছে তোমার দাদা?
    সেরকম কিছু না।
    রুদ্র আলতো করে রাধার চুলে হাত বুলিয়ে দেয়।
    পাগলি আমি তোকে ভালোবাসি।
    রাধা অবাক চোখে রুদ্রের চলে যাওয়া দেখে। সে কিংকর্তব্যবিমুর হয়ে যায় রুদ্রের কথায়। রাধা ছেলেটির অবাক চলে যাওয়া দেখে ।
    অবশেষে সে বুঝতে পারে, সে একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। অবশেষে সে বুঝে ফেলে দেব পুত্রটি তার।
    সে কাঁদতে থাকে। এ কান্না দুঃখের কান্না নয়। আনন্দের কান্না।
    কিন্তু কিছু মানুষ কোনদিন কাঁদতে পারে না।
    রুদ্র কাঁদতে জানে না।

    4
    3 Comments
Skip to toolbar