Profile Photo

নীলিদ্রিমা তন্বী (রোদেলা )Offline

  • Marzia-Mahabub
  • শেষ বিকেলের কৃষ্ণচূড়া

    বিকেল ঘনিয়ে ,
    তুমি বহমান , নিরুপায় –
    আমি সঙ্গ সাথি পথিক
    তুমি কৃষ্ণচূড়া থোকায় থোকায় ,
    লাল আবছা আলোয় সেজে , মগডালে বসে
    যার পানে আমি মাথা উঁচু করে চেয়ে – নিরুপায় দৃষ্টিকোণে
    হুম !” যাহাকে নেইকো ছোবার সাধ্য আমার !

    তবুও কেন ?
    রোদেলা বিকেলে
    ঝলমলে অনুভূতি লয়ে – স্নিগ্ধতার মাঝে
    তুমি দু-দণ্ড দারায়ে ক্ষণে ?

    কেন !
    হৃদয় গহ্বরে করিয়াছও তুমি এমনি এক যায়গা …
    যাহাকে হৃদয় কোন হতে মুছিয়া দিব …!
    নাইক সেই সাধ্য !

    কারণ-?
    তুমি কৃষ্ণচূড়া
    যাহা গ্রীষ্ম র আলো উষ্ণতা ।।
    দু মাসের যাত্রাই দিয়ে যাও উষ্ণ প্রেমাভা –
    সেই তুমিই –
    পরক্ষণে ছেয়ে দেও মেঘ ,

    আর আমি ? ”
    বাকি সময় ধরে , , ,
    বৃষ্টির ক্রন্দন শেষে , শরতের অভিমানে ,
    শিতের রিক্ততা পেরিয়ে , বসন্তের হাসির মাঝে ,
    আর গ্রীষ্মর অপেক্ষায় – !
    সেই আমি দারিয়ে চাহিয়াছি তোমার পানে ।।

    ” বলিলে চলিবে নাহ –
    বুঝিলে স্বার্থসিদ্ধ ”

    তুমি যে বরই বিচিত্র রূপধারী !
    হঠাত ,,,
    লাল আভা মুছে দিয়ে
    সবুজে নেও রূপ ।।
    তবু তুমিই দিয়ে যাও – ” ছায়া ”
    বিশালতার মাঝে হারিয়ে সেই তুমিই দিয়ে যাও -“করুন স্নিগ্ধতা ”

    কি !? ”
    আর আমি ?
    শোন তবে ,,,
    বসন্তের সেই ঢেউ খেলান হাসি শেষে
    অজানা দৃঢ় আঁক প্রতীক্ষার মাঝে – ” অপেক্ষার নেই রূপ ” !

    কেন ?
    তুমি যে আমার ভালোলাগার সেই কৃষ্ণচূড়া !
    যাহার ঝলমলে ঢেউগুলো আমি ।।
    যাহাকে দেখিবা মাত্র দু – দণ্ড দাড়াই ক্ষণে “!

    4
    4 Comments
    • আপনার লেখায় বেশ একটা সাবলীলতা আছে। ভালো লাগে পড়তে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 December 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুমি বহমান , নিরুপায় –

Skip to toolbar