Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 years, 11 months ago

    তুমি আমার পূরবীতে
    যখন দিলে বান,
    কন্ঠ ছিঁড়ে কেবল
    বেড়িয়ে আসে গান!
    রুধিতে না পারি তারে:
    সে শুধু চিৎকারে;
    ছুটে চলে অচিন দুরে
    গহীন বনের ঘরে।
    আমি বলি ওরে ক্ষেপা,
    দ্বারা দয়া করে:
    কেন আমায় ঘুরিয়ে মারিস,
    অচেনা বন্দরে।
    হেসে ফেরে দেখে মোরে
    চাহে মিটিমিটি
    বলি মোরে ডুবাস নে আর
    এবার দে ছুটি।
    কেন তুমি এমন করো
    বুঝিতে না পারি
    চকিতে না দেখি তোমায়
    খুঁজিব কি করি?

    3
    2 Comments
Skip to toolbar