-
ছাড়পত্র
মাহমুদ দারবিশ
[ অনুবাদ ]তারা আলো ছায়ায় আমাকে চিনতে পারে নি।
যা মিশে ছিলো আমার ছাড়পত্রে।
এবং তাদের কাছে আমার ক্ষত গুলো শুধুই দেখবার জিনিস।
যেমন একজন পর্যটক যে ছবি সংরক্ষন করে।
আহ ছেড়ে যেয়ো না আমায়।
আমার হাতে নেই সেই সূর্যালোক।
শুধু এই বৃক্ষেরা আমাকে চেনে।
ছেড়ে যেয়ো না আমায় মলিন চাঁদের মতো।পাখিরা আমাকে অনুসরণ করে,
দূরবর্তী এয়ার পোর্টের দরোজার কাছে।
সকল গম ক্ষেত।
সকল কারাগার।
সকল শাদাটে সমাধি পাথর।
সকল কাটা তারে ঘেরা মাতৃভূমি।
সকল চোখ,
আমার সাথে।নিজের নাম ও পরিচয় হারিয়ে বিলীন?
যে মাটি আমি নিজে চাষাবাদ করেছি?
আজ সকল বাণিজ্য
আকাশ থেকে কেঁদে ওঠে।
আমাকে আর আহত করো না।হে ভদ্রলোক, হে সাধকেরা।
বৃক্ষের কাছে তাদের নাম জানতে চেয়ো না।
মাতৃভূমির কাছে জানতে চেয়ো না সে কার?
আমার রাজকপাল সূর্যালোকে আলোকিত।
এবং আমার হাত থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয় নদীর মতো।
সকল মানুষের হৃদয় আমার পরিচয়।
তাহলে এবার তুমি আমার পরিচয়পত্র কেড়ে নিতে পারো।3 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


অনুবাদে আপনি বরাবরই দারুণ! অন্তত আমার ভালো লাগে। ভালো লাগলো।