-
সে এবং আমি
মাহমুদ দারবিশ
[ অনুবাদ ]সে চুপ করে থাকে এবং আমিও।
সে লেবু দিয়ে চা খায় আর আমি কফি।
এটিই আমাদের মধ্যে পার্থক্য।
আমার মতো সে একটি ছক কাটা শার্ট পরে।
এবং তার মতো আমি সন্ধ্যার খবরের কাগজ পড়ি।
তার সন্ধানী চোখ আমি দেখি নি।
যেমন সে দেখে নি আমার সন্ধানী চোখ।
সে চুপ করে থাকে এবং আমিও।
সে বেয়ারাকে ডেকে কিছু বলে।
আমিও বেয়ারেকে ডেকে কিছু বলি।
আমাদের মাঝখান দিয়ে একটি কালো বিড়াল হেঁটে যায়।
এবং সে কালো পশমে মধ্য রাতের কথা মনে করে।
কিন্তু আমি তাকে বলি নি আজ আকাশ পরিষ্কার, স্বচ্ছ।
সে আমাকে বলে নি আজ আকাশ স্বচ্ছ।
তাকে দেখা হচ্ছে এবং সে নিজেও দেখছে।
এবং আমিও জানি আমাকে দেখা হচ্ছে এবং আমিও দেখছি।
আমি আমার বাম পা নড়িয়ে বসি।
সে নাড়ে তার ডান পা।
আমি একটি প্রেমের গান গুণ গুণ করে সুর তুলি।
এবং সেও পরিচিত একটি গানের সুর গুণ গুণ করে।
আমি ভাবি, সে কি আমি যাকে আয়নায় দেখি?
এবং তার চোখের দিকে দেখতে চাই, কিন্তু তাকে দেখি না।
আমি দ্রুত ক্যাফে থেকে বেরিয়ে যাই।
হয়তো বা সে একজন খুনি…।
অথবা একজন পথচারী যে ভাবছে আমি একজন খুনি।
সে ভীত এবং আমিও।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

নিজের কাছ থেকে নিজে কী সত্যি পালানো যায়!