Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অন্ধকারের আলো
    এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেই

    অনেক দিন পরে নীলাঞ্জনা আনিসের ঘরটিতে ঢোকে। পুরনো একটি ঘর। এক অবাক কিশোরের মুগ্ধতার যাদুঘর। খন্দকার সাহেব চলে গেছে আজ প্রায় দু মাস। নীলাঞ্জনা ঘরটিতে অনেক দিন পরে এসেছে। সে নেড়ে চেরে দেখে ধুলো পোড়া আসবাব গুলো। কি করবে সে এই ঘরটির। নতুন করে সাজাবে। আনিস নামের এক পাগলাটে কিশোরের মৃত্যুর রহস্য সে সমাধান করেছে। ভেবে বেশ ভালো লাগে। এই তিন মাস কিছু হয় নি। নীলাঞ্জনা তার জীবনে ব্যাস্ত ছিল। আজ অবসর। আজ সে এই ঘরটিতে এসেছে। হঠাৎ এক অন্য ধরণের অনুভূতি। চিনচিনে এক শব্দ তারপর মনে হয় কোন এক অদ্ভুত কিশোরের গলা ভেসে আসে।
    ম্যাম তাহলে আপনি রহস্যের সমাধান করেছেন।
    নীলাঞ্জনা কিছু বলে না। সে নির্বাক দাঁড়িয়ে থাকে। অপূর্ব সৌরভে ঘর ভেসে যায়।
    [প্রকৃতি বড় অদ্ভুত, কিছু রহস্য সে পরম মমতায় নিজের কাছে লুকিয়ে রাখে।]
    [সমাপ্ত]

    2 Comments
    • একজন কবি বন্ধু জানতে চেয়েছিলেন আমার লেখা গুলো কোথায় পাওয়া যাবে? আমার আঠারটি লেখা scribd তে আছে। আপনি যদি আমার লেখা গুলো পড়তে চান তাহলে GOOGLE এ Md Zaker Hayat Khan লিখে search করলে অথবা Zaker Aditya লিখে searchকরলে আমার লেখা গুলো পেয়ে যাবেন। আমি একজন মূর্খ লেখক । লিখতে ভালো লাগে তাই লিখি। বানানের ভুল থাকতে পারে। ছন্দেও হয়তো অনেক ভুল আছে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

      • অনেক ধন্যবাদ। বলে দেওয়া সত্ত্বেও খুঁজে পেতে সময় লেগেছে আমার। খুঁজে পেয়েই পড়া শুরু করেছি। ” খেরোখাতা ” দিয়ে শুরু করেছি। খুব ভালো লাগছে আপনার লেখাগুলো।

Skip to toolbar