-
এর চেয়ে বেশিও নয় কমও নয়
মাহমুদ দারবিশ
[ অনুবাদ ]
আমি একজন নারী, এর চেয়ে বেশিও নয় কমও নয়।
আমি আমার জীবন যাপন করি।
সুতোয় সুতোয়।
এবং আমি উলের চাদর সেলাই করি,
হোমারের গল্প সত্যি করার জন্য নয়, না সূর্যের জন্য।
এবং আমি দেখি, যেমন দেখা যায় তার আকৃতিতে।
এবং আলো ছায়ায় আমি তাকে দেখি এক ঝলক।
এবং আমি আগামীকে লিখে রাখি অতীতের পৃষ্ঠায়।
কোন শব্দ নেই প্রতিদ্ধনি ছাড়া।
আমি অস্পস্থটতাকে ভালোবাসি, যেভাবে রাতের মুসাফির অনুপস্থিতিতে বলে,
পাখিদের যারা একসময় গান গাইতো।
এবং গ্রামের কুটিরের ছাদ থেকে।
আমি একজন নারী, এর চেয়ে বেশিও নয় কমও নয়।
এবং বাদাম ফুলের সৌরভ,
আমাকে আমার ব্যালকনিতে নিয়ে যায় গ্রীষ্মের উষ্ণতায়।
এবং দূর থেকে বাতাসে ভেসে আসে,
“স্পর্শ করে দেখো আমায় তাহলে আমি ঘোড়াগুলোকে নিয়ে যাবো ঝর্ণা ধারায়।“
আমি কারণ ছাড়াই কাঁদি এবং ভালোবাসি তোমায়,
তোমার শৌর্যের জন্য নয় অথবা শূন্যতার জন্য নয়।
এবং আমার ভেতর থেকে সূর্য উদিত হয় পূর্ণিমার রাত পর্যন্ত।
কিন্তু আমি সে নই, নই অন্য কেউ।
না আমি সূর্য না পূর্ণিমার চন্দ্র।
আমি একজন নারী, এর চেয়ে বেশিও নয় কমও নয়।
তাহলে আমাকে প্রত্যাশা করো,
চাইলে ভালবাসতেও পারো।
যদিও আমি কোন রঙ্গিন ছবি নই, নই কোন বিমূর্ত চিন্তা।
যাকে কবিতায় পাওয়া যায়।
আমি লায়লার চিৎকার শুনি নিজস্ব শোবার ঘর থেকে।
একজন বন্দী বেদুঈনদের হাতে।
আমাকে তাদের হাতে ছেড়ে যেয়ো না।
আমি একজন নারী, এর চেয়ে বেশিও নয় কমও নয়।আমি আমার মতো এবং তুমি তোমার মতো।
তুমি আমার ভেতরে বেঁচে থাকো, এবং আমি তোমার ভেতরে বেঁচে থাকি।
তোমার জন্য।
এবং আমি পছন্দ করি আমাদের এই অস্পষ্টতার ধাঁধাকে।
আমি রাতের গভীরে তোমার ভেতর প্রবাহিত হই,
যদিও আমি নই কোন উপত্যকা অথবা কোন নিরুদ্দেশ যাত্রা।
আমি একজন নারী, এর চেয়ে বেশিও নয় কমও নয়।এবং আমি ক্লান্ত,
চাঁদের নারী সংক্রান্ত গতিপথ দেখে।
এবং আমার বেহালা নষ্ট হয়,
তার থেকে তারে।
আমি একজন নারী, এর চেয়ে বেশিও নয় কমও নয়।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

মুগ্ধতা সহ শুভকামনা রইল কবি