Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    • 2 years, 10 months ago

    ব‍্যস্ত সবে,
    ( ছড়া )

    ঘেম ছুঁয়ে দেয় পাহাড় চুড়া
    চন্দ্র হাসে চেয়ে,
    চকোর ডাকে তৃষ্ণা নিয়ে
    বাউল ব‍্যস্ত গেয়ে।

    রাখাল শোনায় বাঁশির সুরে,
    মনের জমা ব‍্যথা,
    হুতুম পেঁচা আম্র শাখে
    বলছে মনের কথা।

    ঘুম ভুলে যায় আশায় চেয়ে
    সুজন সখীর ডাকে,
    ব‍্যস্ত সবে সবার মতো
    তৃষ্ণা মনে মেখে।

    কে দেবে আর সাড়া আমায়
    কতো কথা জাগে,
    ক্লান্ত হয়ে চুপটি থাকি
    শূন্য মনের রাগে।

    মোঃ নুরনবী সরকার
    17 December 2023
    10:58 PM

    6
    1 Comment
Skip to toolbar