-
আমি তাদের একজন
মাহমুদ দারবিশ
[ অনুবাদ ]আমি ক্ষমা চাই নি যখন আমি কুয়ার পাশ দিয়ে হেঁটে গিয়েছিলাম,
আমি প্রাচীন পাইন বৃক্ষের কাছ থেকে একটি মেঘ ধার করেছিলাম
এবং তাকে কমলার মতো নিংড়ে ছিবড়ে করেছিলাম, তারপর অপেক্ষা করেছি
একটি iগ্যাজেলের জন্য যা শাদা এবং রাজকীয়।
এবং আমি আম্র হৃদয়কে ধইরজ ধারণের উপদেশ দিলাম।
স্থির হও যদি না আমার হও।
এখানেই মহান রাখালেরা মেশ পালন করে এবং বাঁশি বাজায়।
তারপর পাহাড়ি কয়েল ধরার জন্য ফাঁদ পাতে।
এবং এখানেই আমি একটি অশ্যের জন্য অপেক্ষা করি,
তারপর উড়ে যাই আমার জগতে।
এবং সেখানে দেবদাসী আমাকে বললো,
সাবধান থেকো পিচ ঢালা পথ এবং গাড়ি থেকে,
এবং নিঃশ্বাসের ওপর নির্ভর করে হেঁটো।
ঠিক এখানেই আমি শিথিল আমার ছায়ার মতো এবং অপেক্ষারত।
আমি নুড়ি পাথর সংগ্রহ করি এবং রাত জেগে থাকি।
আমি পুরাণকে নষ্ট করি এবং আমি নষ্ট করি।
এবং আমি এই কুয়ার পাশে চক্কর খাই যতক্ষণ পর্যন্ত না আমি নিজের কাছ থেকে পালাতে পারি।
একটি গম্ভীর কণ্ঠ আমাকে বলে,
এ কবর তোমার কবর নয়।
তাই আমি ক্ষমা চাই।
আমি পবিত্র গ্রন্থ থেকে ওহি পড়ি এবংকুয়ার ভেতর অজানাকে তা শোনাই।
শান্তি তোমার জন্য সকল দিন।
তুমি শান্তির পবিত্র ভুমিতে মারা গিয়েছিলে এবং একদিন তুমি আমার পুনরুত্থিত হবে,
কুয়ার গভীর অন্ধকার থেকে।5 Comments-
-
কবিতাটার অবশ্যই একটা সুন্দর ভাবার্থ আছে সেটা কী আমায় একটু কষ্ট করে খানিকটা ব্যাখ্যা করা যায়। কেন যেন মনে হচ্ছে আমি ঠিক ধরতে পারছি না।
-
হয়তো ভালো ব্যাখা হবে না। তবে কবিতা গুলো মাহমুদ দারবিশ এর লেখা এবং অনেক ক্ষেত্রেই ফিলিস্তিনের রাজনৈতিক চিন্তা ধারা সেখানে কাজ করেছে। ফিলিস্তিনের সংঘাত এবং যুদ্ধের প্রভাব তার কবিতায় লক্ষণীয়। এবং ফিলিস্তিনের যুদ্ধে পশ্চিমাদের প্রভাব তার কবিতায় উঠে এসেছে। আমরা সবাই পশ্চিমা দর্শনের সাথে পরিচিত কিন্তু আরব দর্শনের সাথে নই। এ বিষয় গুলো তার কবিতায় প্রভাব ফেলেছে। যেমন তাই আমি ক্ষমা চাই।
আমি পবিত্র গ্রন্থ থেকে ওহি পড়ি এবংকুয়ার ভেতর অজানাকে তা শোনাই।
শান্তি তোমার জন্য সকল দিন।
তুমি শান্তির পবিত্র ভুমিতে মারা গিয়েছিলে এবং একদিন তুমি আবার পুনরুত্থিত হবে,
কুয়ার গভীর অন্ধকার থেকে।
-
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


চমৎকার