-
কাঠগোলাপ’
_কিশোর কনকআমি তারে মানসিক অত্যাচারে জর্জরিত করে দিয়েছি
তার মন-প্রাণ করে দিয়েছি বিষাক্ত।
এক পৃথিবী কাব্যকথায় যখন সে ভুললোইনা
তখন তারে তিরস্কার করেছি অজস্র অশালীন শব্দে।
আমি আঘাত করেছি তারে কথার চাবুকে
যদিও জানি কথার আঘাত রুহু পর্যন্ত পৌঁছায়।
কিন্তু হায়,আমি ব্যর্থ হয়ে ফিরেছি
বিবেকহীন সে মানবীর মনের রুদ্ধদ্বার খোলেনি
সে মানবী মানবিক হয়নি কিছুতেই।
কখনো কিছুতেই সে তার জীবনের সির্ধান্ত নিতে পারেনি
চেতনানাশ হয়েছে আমারই প্রতিবার,
তার চেতনা ফেরাতে আমিই পথভ্রষ্ট হয়েছি শহরে।জানি আত্মহত্যা মহাপাপ
তাই মন থেকে চাই সে মানবী বেঁচে থাক
আমি হবো আত্মঘাতী শেষ বিকেলের যাত্রী
তারে ভালোবাসার দাম মেটাবে
বিষ মেশানো ঠান্ডা শরবত।
জানি আমার নিথর লাশ ছুঁয়ে দেখার সৌভাগ্য তার হবেনা
কিছুতেই কমবেনা কোনদিন তার অহংকার |বহুবার চেয়েছি ফিরে যাবো
ছেড়ে যাবো কাঠ-গোলাপের সৌরভ
কী যেনো অভিনব অদৃশ্য মায়ায় থেকে যেতে হয়
আমি আটকে যাই সে মানবীর স্মৃতিতে
তার দ্বারে ফিরতেই হয়।
যদিও আমাকে ফেরাতে তার সে কী অপচেষ্টা অব্যাহত থাকে
আমি আহাম্মক বুঝতে বুঝতে কিছু বুঝিনা |সব প্রেমিকই চায় প্রিয়দর্শীনি প্রিয় মুখ
যার চোখে চেয়ে একটা জীবন বেঁচে থাকা সম্ভব
হাত বদলানো পুরুষ বদলানোর এই সময়ে
যে মানবী পোষাক বদলের মতো
কখনোই পুরুষ বদলাবেনা।
অথচ হায়,বহুজনের স্পর্শ-আলিঙ্গন কিংবা কথার সহবাস
সে মানবীর কাছে দোষের কিছুই মনে হয়না |যতোদিন আছি যতোদিন বাঁচি
এই নরক যন্ত্রণা সইতেই হবে জানি অষ্টপ্রহর
এরপর শুনবো নিঃস্তব্ধ পতনের শব্দ
কোনো অচেনা পুরুষের সাথে যেদিন
হবে তার একান্ত ফুলেল বাসর।
আজ প্রাণপণে চাই দেখতে সাদা চকচকে দেহ পেয়ে যাক সে
মেটাতে তার সারাজীবনের যৌনক্ষুধা |
_________________________________________ঐশ্বরীক প্রেমে তিরস্কার জোটে জানতাম
পৃথিবীর সব কবি ব্যর্থ প্রেমিক জানতাম
পৃথিবীর সব কবিতা ব্যভিচারী হয় জানতাম।
পৃথিবীর সব কবি অনাহার-অনিদ্রায় মরে যায় জানতাম
কবিরা শেষ পর্যন্ত কিছু পায়না জানতাম।
পৃথিবীর সব প্রেমিকা প্রেমিকের স্পর্শ আলিঙ্গন ঘৃণা করে
নষ্ট পুরুষের লালাবিষ চুষতে চলে যায় জানতাম।জানতাম
কবিরা কখনোই তারর কাংখিত নারীকে পায়না
জানতাম তারে অন্যজন অন্যভাবে পেয়ে যাবে
ঘরে সংসারে কামনায় বাসনায়।জানতাম কবিতা কিছুতেই চাইবেনা দেবীর জীবন
জানতাম কবিতা
রাতে কামনার ক্রিতদাসী
এবং দিনে চাকরানী হতে চলে যাবে
কোনো অচেনা পুরুষের সংসারে।
জানতাম কবিতার জন্য নির্ধারিত
ভালোবাসাহীন কোনো যৌনতার সংসার।
_____________
সব জেনে সব বুঝে ভালোবেসেছি
প্রথম শ্রেণীর কোনো বোকার মতো
এক নারীতে আসক্ত থেকেছি দিন রাত্রি।একদিন সবকিছু শেষ হয়ে যায়
থেকে যায় ফকির লালনের গানে তার রেশ।
কবীর সুমন বাঁজবে মধ্যরাতে অন্ধকার কক্ষে
কনকের গান সে ও হয়ে যাবে শেষ।
তবু তার মনের মায়া ছায়ার মতন থাকবে আমার সাথে
ফেরার কোনো পথ নেই।জানি বোকারাই গান লিখে গায় গায়
বোকারাই খায় ধোকা।
বোকাদের মাথাতেই কিলবিল করে কোটিকোটি গানপোকা|উৎসর্গ : সাদাফুল (ছদ্মনাম)
12:1 5Am
26, December-2023 | Mohammadpur,dhaka.
©𝙆𝙞𝙨𝙝𝙤𝙧 𝙆𝙖𝙣𝙤𝙠

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali

