Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মাকে
    মাহমুদ দারবিশ
    [ অনুবাদ ]

    আমি আমার মায়ের বানানো রুটির জন্য অপেক্ষা করি।
    তার বানানো কফি।
    তার স্পর্শ।
    তার সাথে আমার ছেলেবেলার স্মৃতির জন্য।
    প্রতি দিন, প্রতি ক্ষণ।
    জীবনে আমাকে বড় হতে হবে।
    আমার মৃত্যুর সময়।
    আমার মায়ের অশ্রুর জন্য।
    এবং যদি একদিন আমি ফিরে আসি,
    আমাকে তোমার চোখের মণি করো।
    আমার অস্থি দূর্বা ঘাস দিয়ে ঢেকে দিও।
    যা তোমার পায়ের ছোঁয়ায় পবিত্র।
    যা আমদের বেঁধে রাখে।
    তা হল তোমার এক গুচ্ছ কুন্তল কেশরাজি।
    তোমার জামার পেছন থেকে এক গুচ্ছ সুতো।
    কে জানে আমি হয়তো অমর হবো,
    পুরাণের দেবতা হবো
    যদি আমি তোমার হৃদয়কে স্পর্শ করতে পারি।
    যদি আমি ফিরে আসি,
    আমাকে তোমার ফায়ারপ্লেসের আগুনের লাকড়ি বানিয়ো।
    যেমন তোমার ছাদের কাপড় ঝুলানোর দড়ি।

    তোমার আশীর্বাদ ছাড়া,
    আমি বালুর ঘরের মতোই দুর্বল।
    আমি বৃদ্ধ।
    আমাকে ফিরিয়ে দাও আমার আকাশ দ্যাখার তারার ম্যাপ।
    যেন আমি পথ খুঁজে নিতে পারি,
    যেখানে তোমার ঘর।

    3
    1 Comment
    • আমি আমার মায়ের বানানো রুটির জন্য অপেক্ষা করি।
      তার বানানো কফি।
      তার স্পর্শ।
      তার সাথে আমার ছেলেবেলার স্মৃতির জন্য।
      প্রতি দিন, প্রতি ক্ষণ। -মনে করিয়ে দিল বড় হতে হতে বুড়ো হয়ে যাচ্ছি

Skip to toolbar