Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এমনই এক দিনে
    মাহমুদ দারবিশ
    [ অনুবাদ ]

    এমনই এক দিনে, চার্চের লুকোনো কোনায়,
    একটি নারীসুলভ সৌন্দর্য।
    অধিবর্ষে যখন চির সবুজ গাঢ় নীলের সাথে মিলিত হয়।
    যখন অলৌকিকতার সাথে বুদ্ধি বৃত্তির পরিচয় হয়।
    একটি স্বাধীন চড়ুইয়ের ছায়া ক্লান্ত হয়।
    এটি একটি ছবি- একটি হৃদয় জাগানিয়া ভুমির।
    আমি আমার মৃত্যুর সম্মুখে দাঁড়াবো এবং আবার পুনরুত্থানের সামনে।
    এবং বলবো- যা চাও করো।
    যদি আমাকে নিতে চাও নিয়ে যাও।
    বুকের গভীরে যে হৃদযন্ত্র।
    যা শকুনের দল খুবলে খেতে চায়।
    আমি বলিঃ আমি নাগরিক নই,
    নই শরণার্থী।
    এবং আমি একটি জিনিসই চাই আর কিছু নয়।
    একটি জিনিশিঃ একটি শান্তিপূর্ণ মৃত্যু।
    এ রকম একটি দিনে, কামিনী ফুলের ভেতর।
    হয়তো খুব বেশি চি নি।
    আমি চেয়েছি মৃত্যু।
    অসংখ্য জীবন্ত মুহূর্তের প্রস্থানের পর
    এই বাগানে।
    এর চেয়ে বেশিও না, কমও না।

    3
    2 Comments
Skip to toolbar