-
মানুষ
মাহমুদ দারবিশ
[ অনুবাদ ]তারা তার মুখ বন্ধ করে দিলো।
হাত বেঁধে ফেললো পাথরের সাথে, মৃতদের পাথর।
এবং বললোঃ খুনি!
তারা খাদ্য, বস্ত্র এবং ব্যানার কেড়ে নিলো।
তাকে কারাগারের প্রকোষ্ঠে নিক্ষেপ করলো।
এবং বললোঃ চোর!
তারা তাকে প্রত্যেক বন্দর থেকে বিতাড়িত করলো।
তার তরুণী প্রিয়াকে ছিনিয়ে নিলো।
তারপর বললোঃ শরণার্থী!তার চোখ রক্তাক্ত এবং তার হাত।
রাত খুব ছোট।
বিচার চিরকাল চলে না।
যেমন শেকলে বন্দি করে রাখা যায় না।
নিরো মারা গিয়েছিলো, রোম নয়।
তরুণী সবই দেখেছে এবং সে যুদ্ধও করেছে।
এবং শস্যবীজ শুকিয়ে গেছে।
এবার পবিত্র ভূমি ফসলে পরিপূর্ণ হবে।1 Comment
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



তারা তাকে প্রত্যেক বন্দর থেকে বিতাড়িত করলো।
তার তরুণী প্রিয়াকে ছিনিয়ে নিলো।
তারপর বললোঃ শরণার্থী! -শরণার্থী শব্দটায় কেমন একটাএকটা তীব্র কষ্ট মেশানো।