-
মরিচিকার শহর,
পড়েছে নীল শাড়ি আজি
মরিচিকার শহর,
যায়না বোঝা দিবস রাত্রি
সুখ বা দুখের প্রহর।শুধুই দেখি রক্তচোষা
ঘুরছে ডানে বামে,
গরীর দুখীর রক্তগুলি
কিনছে অল্প দামে।ভাতের খোঁজে মরছি ছুটে
জীবন হাতের মুঠোয়,
দিবস রাত্রি হাড় খাঁটুনি
নীরবে অশ্রু ক্ষয়।এই কি জীবন স্বাধীন দেশে
ঘুরছে গাড়ির চাকা,
গরীব দুখীর পিঠের ওপর
আর্তনাদে মাখা।আমার শ্রমের মূল্য নিয়ে
গড়ছে বাড়ি গাড়ি,
হাভাতে রোজ পরিবার মোর
করছে আহাজারি।দুই ভাগে আজ ভাগ হয়েছে
মানুষ নামের প্রাণী,
কেউবা শুধুই দিয়ে যাচ্ছে
কেউবা নিয়ে জ্ঞানী।নীল শাড়ির এ শহরটাকে
দেখবে কে আজ বলো?
আবার একটি যুদ্ধ করতে
বজ্র মুষ্টি তোলো।মোঃ নুরনবী সরকার
02 January 2023
11:58 PM1 Comment
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie



এই কি জীবন স্বাধীন দেশে
ঘুরছে গাড়ির চাকা,
গরীব দুখীর পিঠের ওপর
আর্তনাদে মাখা।-অনবদ্য