Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মাতৃভূমির কবিতা

    মাহমুদ দারবিশ
    [ অনুবাদ ]

    একটি সংক্ষিপ্ত সন্ধ্যা
    একটি ভুলে যাওয়া গ্রাম
    ঘুমে ক্লান্ত এক জোড়া চোখ
    ত্রিশ বছর
    পাঁচটি যুদ্ধ
    আমি সে সময়কে দেখেছি যে আমার থেকে আড়াল হতে চায়
    শস্য ক্ষেত্রের যব
    গায়ক গান গায়
    আগুনের এবং মুসাফিরের গান।
    সন্ধ্যা সন্ধ্যার মত
    গায়ক গান গেয়ে যায়
    এবং তারা তাকে প্রশ্ন করে
    তুমি গান গাও কেন?
    যখন তাকে বন্দি করা হল সে বলল
    কারন আমি গান গাইতে ভালবাসি
    তাকে তন্ন তন্ন করে খোঁজা হল
    তার বুকে শুধুই তার হৃদয়
    তার হৃদয়ে শুধুই তার আপনজন
    তার কণ্ঠে শুধুই দুঃখ।

    2
    2 Comments
Skip to toolbar