Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মুসাফির
    মাহমুদ দারবিশ
    [ অনুবাদ ]

    এই পথ আমাকে নিয়ে যায়, যেখানে অশ্ব অশ্বারোহীকে পথ চেনায়।
    আমার মত একজন মুসাফির পেছনে তাকাতে পারে না।
    আমি অনেক দেখেছি জানার জন্য,
    হেমন্ত কোথায় শুরু হয়।
    ওখানে; নদীর পেছনে।
    যখন শেষ ডালিমটি পোক্ত হয়।
    এবং একটি গ্রীষ্মের শুরুতে,
    একটি সৌন্দর্যের সুচনা ঘটে।
    আপেলের ভেতর।
    এই পথ এবং আমি একসাথে ঘুমিয়ে রবো।
    নদীর পেছনে, ছায়ার অন্তরালে।
    তারপর ভোরবেলায় জেগে উঠবো পরশপরেবং একসাথে যাত্রা শুরু করবো।
    আমি জিজ্ঞেস করবঃ এতো অস্থির কেন?
    হে অশ্ব শান্ত হও এবং ঋতুচক্র মেনে চলো।
    আমাদের স্বপ্ন যতই ছোট হোক না কেন,
    আমরা মরুভুমি এবং উপত্যকা পেরিয়ে যাবো।
    আমরা পৌঁছে যাবো সমাপ্তিতে যা সূচনা করে।
    আমাদের পেছনে সূচনা।
    বাতাসে শীতের গন্ধ।
    আমি অনেক দেখেছি জানার জন্য,
    শীত কোথায় শুরু হয়।
    ওখানে, পাহাড়ের ওপর,
    একটি গ্যাজেল ছায়ার জন্য অপেক্ষা করে মেঘমালার নিচে।
    একজন শিকারি বন্দুক তাক করে।
    আমি নেকড়ের মত হুংকার করবো।
    যেন গ্যাজেলটি পালাতে পারে।
    এবং শিকারি ভয় পাবে।
    এই পথ এবং আমি একসাথে ঘুমিয়ে রবো।
    ওখানে, গুহার পাশে, পাহাড়ের ওপর।
    তারপর ভোরবেলায় জেগে উঠবো পরশপরেবং একসাথে যাত্রা শুরু করবো।
    জিজ্ঞেস করবঃ এরপর? এবার আমাকে কোথায় নিয়ে যাবে?
    আমি কুয়াশা দেখতে পাই, পাই না দেখতে সে পথ।
    এবং সেও আমাকে দেখে না,
    তবে কি আমি পৌঁছে গেছি?
    নাকি আমি পথ থেকে আলাদা হয়ে গেছি?
    আমি নিজেকে প্রশ্ন করি, তারপর বলিঃ
    এখন অনেক দূর থেকে,
    আমি এক মুসাফির,
    হয়তো পেছন ফিরে দেখতে পারি।

    1
    1 Comment
Skip to toolbar