Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অসহায়ের নির্দোষ রক্তপাতে

    মাহমুদ দারবিশ
    [ অনুবাদ ]

    এবং সাহসী নারীরা সিক্ত হয়েছিলো প্রজাপতি আর শিশিরে।
    চন্দ্রমল্লিকার নৃত্য।
    দুজন অনুপস্থিতঃ তুমি এবং আমি।
    তুমি আর আমি অনুপস্থিত।
    একজোড়া সাদা পায়রা প্রাচীন ওকে বৃক্ষের শাখায় কথা বলে।
    নেই প্রেম, কিন্তু আমি ভালোবাসি,
    প্রাচীন প্রেমকে যা অসুস্থ চাদকে পাহারা দেয় ধোঁয়া থেকে।
    আমি আক্রমন করি এবং পিছু হটি,
    ঠিক যেমন বেহালার তার।
    আমি সময়ের থেকে দূরে সরে যাই যখন আমি আমার মাতৃভূমির নিকট।
    বর্তমান ভাষায় আমাদের ভালোবাসা উদযাপনে কোন বাঁধা নেই।
    কারন যা ভবিষ্যৎ একদিন তাই হবে অতীত।
    ঘরাতি রক্তাক্ত পরে ছিল,
    কারন আমার কবিতা।
    আর আমি রক্তাক্ত হই,
    অসহায়ের নির্দোষ রক্তপাতে।

    4
    2 Comments
Skip to toolbar