Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • দূরে যেয়ো না

    পাবলো নেরুদা
    [অনুবাদ]

    দূরে যেয়ো না, একদিনের জন্যও না, কারণ-
    কারণ- জানি না কিভাবে বলবো, একটি দিন অনেক দীর্ঘ
    এবং আমি তোমার জন্য অপেক্ষা করবো, যেমন শুন্য রেলস্টেশন
    যখন ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে, ঘুমিয়ে গেছে সব।

    আমাকে ছেড়ে যেয়ো না, এক ঘণ্টার জন্যও না, কারণ
    প্রতিটি ছোট্ট বেদনা সব একত্রিত হবে,
    ধোঁয়া যা একটি ঘর খুঁজছিল চলে যাবে
    এবং আমার হৃদয়ে প্রবেশ করে শ্বাস রোধ করবে।

    হায় তোমার ছায়া যেন সমুদ্র সৈকতে বিলীন না হয়;
    তোমার চোখ যেন কখনো শুন্যতা না দ্যাখে দিগন্তে।
    প্রিয়তমা, এক মুহূর্তের জন্যও আমাকে ছেড়ে যেয়ো না।

    কারণ যখন তুমি চলে যাবে,
    আমি সমস্ত পৃথিবী চষে বেড়াবো,
    জিজ্ঞেস করবো, তুমি কি ফিরে আসবে? নাকি আমি এখানেই মারা যাবো তোমাকে ছাড়া?

    5
    6 Comments
Skip to toolbar